হোম > বাণিজ্য

২০২৫ সালে নিট এফডিআই বেড়েছে ৩৯ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০২৫ সালে তার আগের বছরের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ৩৯ দশমিক ৩৬ শতাংশ। গত বছর নিট এফডিআই এসেছে ১৭৭ কোটি ৭০ লাখ ডলার। আগের বছর নিট এফডিআই এসেছিল ১২৭ কোটি ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একটি নির্দিষ্ট বছরে মোট বিদেশি বিনিয়োগ বলতে বাইরের উদ্যোক্তাদের নতুন পুঁজি, বিদ্যমান বিনিয়োগের মুনাফা থেকে পুনর্বিনিয়োগ এবং আন্তঃকোম্পানি ঋণের সমষ্টিকে বোঝানো হয়। একই সময়ে পুঁজি প্রত্যাহার, মূল কোম্পানিকে ঋণ প্রদান এবং আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ বাদ দিয়ে নিট বিনিয়োগ হিসাব করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নিট নতুন বিনিয়োগ বা ইক্যুইটি এসেছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে ইক্যুইটি বিনিয়োগ ছিল ৫৪ কোটি ৪৬ লাখ ডলার। অর্থাৎ নতুন করে বিদেশ থেকে বিনিয়োগের আসার প্রবনতা খুবই ধীর গতি। গত বছর নিট এফডিআইয়ের ৭৮ কোটি ১৬ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। এছাড়া গত বছরে আন্তঃকোম্পানি ঋণ থেকে এসেছে ৪৩ কোটি ৪১ লাখ ডলার, যা তার আগের বছরের তুলনায় ৩১৮ দশমিক ২৩ শতাংশ বেশি। ২০২৪ সালের এ খাতে ঋণ এসেছিল ১০ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ আন্তঃকোম্পানির ঋণের বৃদ্ধির প্রভাবে নিট এফডিআই বেড়েছে।

জ্বালানি আমদানির দায় মেটানোর চাপে বাড়ল ডলারের দাম

ইউসিবিতে একক ব্যক্তি বা পরিবারের শেয়ার ধারণে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

পোশাকশিল্পের টেকসই রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’

জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয়

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

আয়কর রিটার্ন না দিলে যে ৫ বিপদে পড়তে পারেন

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন