হোম > বাণিজ্য

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

অর্থনৈতিক রিপোর্টার

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমদাদুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে। জিএসপি ফাইন্যান্সে এমডি হিসেবে দায়িত্ব পালনকালে এমদাদুল ইসলাম কেয়া কসমেটিকসের খেলাপিযোগ্য ঋণ নিয়মিত হিসেবে দেখানো, তার সময়ে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা হওয়া এবং অতিরিক্ত সুদ আদায়ের মতো বিষয়গুলো গোপন করেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে এমডি হিসেবে নিয়োগের সময় এসব তথ্য লুকানোর কারণে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানকে চিঠি পাঠায়। এতে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এমদাদুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি ছাড়া কেয়া কসমেটিকসের ঋণ অশ্রেণীকৃত হিসেবে প্রদর্শন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ১৬.০৪ শতাংশ থেকে ৮.৮৬ শতাংশে নামিয়ে আনা হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জিএসপি ইনভেস্টমেন্টের ঋণ সুবিধা পুনর্গঠন করা হয়। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি করোনাকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বারবার উপেক্ষা করে ডরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ঋণ হিসাবের বিপরীতে অতিরিক্ত দণ্ডসুদ আরোপ করা হয়।

তবে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে দাখিলকৃত আবেদন ও হলফনামায় এ-সংক্রান্ত তথ্য গোপন করেন তিনি। যার কারণে এমদাদুল ইসলামকে অপসারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৭৩ টন কাগজ জব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কত কমল

কৃষিকে আধুনিক করতে পার্টনার প্রকল্পে অগ্রগতি

‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়: আইডিআরএ চেয়ারম্যান

কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় ইন্টিগ্রেটেড প্রোফাইল চালু করবে এনবিআর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরির উদ্যোগ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ