হোম > বাণিজ্য

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আয়কর আদায়ে তথ্যের কারচুপি বড় বাধা। আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সব তথ্য সহজে পেতে আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। সবার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হলে সরকারের আয় বাড়বে। আগামী বছর রিটার্ন দাখিলের জন্য অ্যাপস তৈরি করা হবে। তখন সবাই বাড়িতে বসে বা যখন সময় পাবেন, আয়কর দিতে পারবেন।

আয়কর রিটার্ন জমার সময় সরকার বিবেচনা করবে জানিয়ে তিনি বলেন, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ২৬ লাখের মতো। প্রতিদিন রিটার্ন দিচ্ছেন ৫০ হাজারের মতো করদাতা। আমার জানা মতে প্রায় ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করেছেন। এখন পর্যন্ত জমা দিয়েছেন ২৬ লাখের বেশি। সে হিসেবে ১৫-১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেয়নি। এখনো প্রতিদিন গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করছে। তার মানে আগামী এক সপ্তাহে সবার রিটার্ন পেতে হয়ত একটু কঠিন হবে। আয়কর রিটার্ন জমার সময় বাড়বে কি না, সেই বিবেচনা সরকার করবে।

উল্লেখ, নভেম্বর মাসের শেষ দিকে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে এনবিআর তখন বলেছিল, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

আরো কমলো জেট ফুয়েলের দাম

২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

তালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ-অধিগ্রহণে বিধিমালার খসড়া প্রকাশ

বন্ধ শিল্পকারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার তহবিল

ফরিদপুরে জুট মিলে সোলার স্থাপনকাজের উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

টেক্সটাইল খাত টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন জরুরি

ঈদের আগে স্বর্ণের দামে পতন, ভরি কত?

টাকার বিপরীতে এক বছরে রুপির দাম কমেছে ১০%