হোম > বাণিজ্য

দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এলো এপ্রিলে

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ইতিহাসে একক মাস হিসেবে গত এপ্রিল মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ২৭৫ কোটি ডলার। গত মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এপ্রিল মাসের রেমিট্যান্স আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩৪ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডির ব্যবসা চাঙ্গা ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হুন্ডি কমে এসেছে। আবার ব্যাংকিং চ্যানেলেই এখন ডলারের দাম বেশি মিলছে। যে কারণে এখন কেউ ঝুঁকি নিয়ে ভিন্ন পথে দেশে টাকা পাঠাতে চাইছেন না। আড়াই শতাংশ প্রণোদনা আগেও ছিল, এখনো আছে। তাই পাচার ও হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স।

প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট দুই হাজার ৪৫৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৯১১ কোটি ডলার। এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার