হোম > বাণিজ্য

ভোজ্যতেল আমদানিতে ১ শতাংশ উৎস কর আরোপ

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে ১ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় হিসাবে এতদিন এসব পণ্য আমদানিতে উৎসে কর দিতে হতো না। গতকাল সোমবার রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর নির্ধারণের হার ১ শতাংশ হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্টের মাঝপথে এসে দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করে সরকার।

এর আগে পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারিত ছিল। তবে সয়াবিন তেলের দাম আগের মতই ১৮৯ টাকা (এক লিটার বোতল) অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে