হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনায় এ কর্মসূচি পালন করতে হবে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত ও জমে থাকা পানির কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

সার্কুলারে ব্যাংকগুলোর সব স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে—এমন পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরনো টায়ার ও প্লাস্টিকের বোতল অপসারণ বা ধ্বংস করতে হবে। পাশাপাশি ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ বা স্প্রে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভা ও সিটি করপোরেশনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা

আইএফআইসিতে বেঙ্গল গ্রুপের খেলাপি ১,৫৬০ কোটি টাকা

স্বাভাবিক হচ্ছে ৩০ ব্যাংকের এটিএম ও কার্ড সেবা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬৬০১ কোটি টাকা

বিদেশযাত্রায় বিমানের টিকিট কাটার সুবিধা বাড়ল