হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারবেন। ১ নভেম্বর থেকে এ সেবা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ সেবার আওতায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। বরং প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে। এতে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে। একই সঙ্গে এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারেও ভূমিকা রাখবে।

বিনিয়োগে স্থবিরতা: অতিরিক্ত তারল্যের চাপে ১০ ব্যাংক

ব্যাংক খাত বিলুপ্তির মুখে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে

সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকা

আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল

প্যাকেজিংয়ের ৭০০ বিলিয়ন ডলারের বিশ্ববাজার ধরতে দক্ষ জনবল তৈরির তাগিদ

জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে উভয় পক্ষই লাভবান হবে: আশিক চৌধুরী

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার