হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরো তলানিতে

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরো তলানিতে নেমেছে। গত বছরের ডিসেম্বর শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাতসংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে অনাগ্রহী হওয়ায় ঋণের চাহিদা নেই। সবাই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের অপেক্ষায় আছে। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে কেউ বিনিয়োগে যেতে চায় না। ঋণের চাহিদা বাড়তে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। ঋণের চাহিদা দুর্বল থাকায় ব্যাংকিং খাতে তারল্য বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৮ হাজার ২৪ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮৫ হাজার ২৭১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল ৭ দশমিক ২ শতাংশ।

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিকিৎসা সরঞ্জাম ফেলে কোটি কোটি টাকা চুরি করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

এক কোটি তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না