হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

স্টাফ রিপোর্টার

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে যে সীমা রয়েছে, সরকার তা তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার। সোমবার রাজধানীর একটি ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

খায়রুজ্জামান মজুমদার বলেন, সঞ্চয়পত্র কেনাবেচা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এ ক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ‘বন্ড মার্কেট উন্নয়নে বড় পরিবর্তন দরকার। বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে বন্ডের বাজার ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে । বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে। তাই বেসরকারি খাতকে উৎসাহিত করার পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমানো এবং সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ। একক সুদের হারে নিয়ে এলে এটি টেকসই হবে।

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক

এমডিদের ১০০ নম্বরের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক