হোম > বাণিজ্য > পুঁজিবাজার

ফ্লোর প্রাইস প্রত্যাহারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বড় পতন

অর্থনৈতিক রিপোর্টার

ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের দরের বড় ধরনের পতন হয়েছে। দুটি কোম্পানির শেয়ারের দর সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায় লেনদেন হচ্ছে। এর ফলে দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করছে কোম্পানি দুটি।

সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক আদেশে কোম্পানি দুটির লেনদেনের উপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় এবং এটি কার্যকরে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়।

আজ মঙ্গলবার সে ঘোষণা কার্যকর হওয়ার পর লেনদেনের শুরুতেই কোম্পানি দুটির শেয়ার বিক্রির বড় ধরনের চাপ তৈরি হয়। অনেকটা ক্রেতা শুন্য হয়ে পড়ে কোম্পানি দুটি।

ইসলামী ব্যাংকের শেয়ারের দর দিনের শুরুতে ফ্লোর প্রাইস ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা কমে ২৯ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এরফলে প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ইসলামী ব্যাংকের শেয়ারের দরের ৯.৮২ শতাংশের পতন ঘটেছে। এ সময়ে ১৭৪ টি হাওলায় ২৮ হাজার শেয়ারের হাতবদল হয়েছে।

অপরদিকে বেক্সিমকো শেয়ারের দর ফ্লোর প্রাইসের ১১০ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা কমে ৯৯ টাকা ১০ পয়সায় নেমে এসেছে। এরফলে কোম্পানিটির শেয়ারের দরের পতন হয়েছে ৯.৯৯ শতাংশ। প্রথম দেড় ঘণ্টায় এ কোম্পানির ৭ হাজার ৮৬৩ টি শেয়ারের হাতবদল হয়েছে।

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে ফের সমন্বয়হীনতা

পুঁজিবাজারে চার আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত হচ্ছে না

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

মন্দা শেয়ারবাজারে মার্জিন ঋণ সমন্বয়ের চাপ