হোম > বাণিজ্য > পুঁজিবাজার

সূচকের বড় উত্থানে চলছে শেয়ারবাজারে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

সূচকের বড় উত্থানে চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে লেনদেনেও কিছুটা গতি ফিরেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক দিন ধরে বাজারে বড় ধরনের পতন ঘটে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়েছিল।

গতকাল সোমবার সূচকের বড় উল্লম্ফনের পর আজ বড় ধরনের উত্থানের ফলে সেই আতঙ্ককাবস্থা থেকে বাজার বের হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় দিনের লেনদেন। প্রথম ২০ মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে যায় ১০০ পয়েন্টের বেশি। এরপর কিছুটা পতনমুখী প্রবণতা দেখা গেলেও শেয়ার কেনার চাপে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় ফেরে বাজার। ফলে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দুপুর ১২টার দিকে ডিএসইর সূচক বেড়ে যায় ১৪০ পয়েন্টের মতো। সূচক বাড়ার এই হার ২ দশমিক ৭১ শতাংশেরও বেশি। এর ফলে সূচক দাঁড়ায় ৫ হাজার ২৮০ পয়েন্টে। এ সময় লেনদেন হয় ৩৫০ কোটি টাকারও বেশি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সূচক বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশের বেশি। অপরদিকে লেনদেন হয়েছে প্রায় ৪২ কোটি টাকা।

ফ্লোর প্রাইস প্রত্যাহারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বড় পতন

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে ফের সমন্বয়হীনতা

পুঁজিবাজারে চার আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত হচ্ছে না

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার