হোম > বাণিজ্য > পুঁজিবাজার

শেয়ারবাজারে তেজিভাব

অর্থনৈতিক রিপোর্টার

দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের মাধ্যমে সরকার গঠনের পথে বিএনপি। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের করার কথা রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় নতুন করে আশাবাদি হয়ে উঠছেন শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।

আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় উল্লম্ফনে। নির্বাচনের পর আজ প্রথম লেনদেন দিবসের প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসঐএক্স বেড়েছে ১৯০ পয়ন্ট।

শতকরা হিসাবে সূচক বৃদ্ধির এ হার সাড়ে ৩ শতাংশের বেশি। এদিকে সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এ সময়ে লেনদেন হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের অপেক্ষায় বিনয়োগকারীরা এতোদিন সাইডলাইনে ছিলেন। এখন তারা সক্রিয় হওয়ায় সূচক ও লেনদেনে তার প্রভাব পড়ছে। তবে কোন ধরনের গুজবের বশবর্তী না হয়ে কোম্পানির মৌলভিত্তি দেখে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। লেনদেনে অংশ নেয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭০টির, কমেছে ১৭টির অপরিবর্তিত রয়েছে ৪টির দর।

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে ফের সমন্বয়হীনতা

পুঁজিবাজারে চার আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত হচ্ছে না

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

মন্দা শেয়ারবাজারে মার্জিন ঋণ সমন্বয়ের চাপ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: একদিনেই ডিএসই সূচক বাড়ল ১৬১ পয়েন্ট

শেয়ারবাজারে আস্থা ফেরাতে সুশাসন-নজরদারি-আইন সংস্কার

৩ দিন পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা