হোম > বাণিজ্য > কর্পোরেট

পথে পথে রোজাদারদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

আমার দেশ অনলাইন

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র মাহে রমজান উপলক্ষে পথে পথে রোজাদারদের মাঝে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। ১ মার্চ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজের প্রান্তিক ও অস্বচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানোই সেই মূল্যবোধেরই অংশ। এ লক্ষ্য থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান ভ‚ঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভ‚ঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস.এম আবু জাফর উপস্থিত ছিলেন।

রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রমের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের ২য় সিজন শুরু

নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন আপনিও

ঢাকায় ২০২৬ সালের মুনলাইট ফেস্টিভ্যাল শুরু

গাকৃবির কৃষি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা