ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে দিলকুশাস্থ রূপালী ব্যাংক পিএলসি’র কনফারেন্স রুমে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবারের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংক কর্মচারী সংঘ সিবিএ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা এতে উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মো. নুরুল হক সরদার নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকস ইমপ্লীয়জ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।