হোম > বাণিজ্য > কর্পোরেট

ঈদুল ফিতরে ডিএনসিসির উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

ঈদের আনন্দ নগরবাসীর মাঝে ছড়িয়ে দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাত, ঈদ আনন্দ মিছিল এবং তিন দিনব্যাপী ঈদ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার সকালে ডিএনসিসি নগর ভবনে প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলা আয়োজন সম্পর্কিত এক সভায় তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে। মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, খাবারের স্টল এবং উৎসবকেন্দ্রিক নানা পণ্যের স্টল।

ঈদের জামাত শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থাও রাখা হবে।

ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। মিছিলে শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি অংশ নেবে। পাশাপাশি রঙিন ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে মিছিলকে বর্ণিল করে তোলা হবে। এ ছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোর আয়োজন থাকবে।

সভায় ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

পথে পথে রোজাদারদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের ২য় সিজন শুরু

নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন আপনিও

ঢাকায় ২০২৬ সালের মুনলাইট ফেস্টিভ্যাল শুরু

গাকৃবির কৃষি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি