হোম > বাণিজ্য > কর্পোরেট

পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং

আতিকুর রহমান নগরী

‘টেকসই, আস্থা ও আধুনিক স্থাপত্যের ভিত্তি” এই শ্লোগান নিয়ে পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন করে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি ৮ডিসেম্বর’২৫ সোমবার, ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে বাংলাদেশের শীর্ষস্থানীয় পিভিসি ডোর ব্যবসায়ীদের নিয়ে ‘পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং’অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা এবং উদ্বোধনী বক্তব্য রাখেন চিফ সেলস এন্ড মার্কেটিং অফিসার সৈয়দ কাইয়ুম হাসান, বিশেষ বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিরেক্টর জাবিদ ইকবাল এবং প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ জনাব আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল ইসলাম বলেন “পারটেক্স বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত নাম। নতুন করে পথচলায় আমরা আন্তর্জাতিক মানের তিন ধরণের ইউপিভিসি ডোর বাজারজাত শুরু করেছি। চীন ও তাইওয়ান প্রযুক্তির অত্যাধুনিক প্লান্টে ১০০ ভাগ বিদেশী কাঁচামালে ত্রুটিহীন স্টেট অব দ্যা আর্ট প্রযুক্তিতে প্রস্তুত হয় আমাদের উৎকৃষ্ট মানের দরজাগুলো। তাই এই দরজা দীর্ঘমেয়াদী হয়, পানিতে নষ্ট হয়না এবং বেঁকে যাওয়ার ভয় থাকেনা।

প্রথম পর্যায়ে রিব-স্ট্রাকচারিং প্রযুক্তির তিনটি মডেলের রকি, হিরো এবং পপুলার ডোর বাজারজাত শুরু করেছি, যার প্রতিটিতে থাকছে দীর্ঘস্থায়ী এসএস-২০১ গ্রেডের হিঞ্জ, লক এবং হ্যান্ডেল। স্ট্রাকচারাল লোডিং টেস্ট, ইউভি কালার ফেডিং টেস্ট, সাউন্ড ও ওয়াটার রেজিস্টান্স টেস্ট ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ দরজা গুলোই কেবল আমরা বাজারজাত করছি। আমাদের শক্তিশালী ও প্রশিক্ষিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে গ্রাহক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য”।

উল্লেখ্য, কৃষিবিদ আমিনুল ইসলাম বিলিয়ন ডলার ইমপোর্ট ক্লাবের সদস্য নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও।

তিনি কৃষি শিল্পের প্রসার, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে চলেছেন। দেশের ফুড বিজনেস, এগ্রি বিজনেস, ট্রেডিং সেক্টর এবং সার্ভিস সেক্টর নিয়ে কাজ করা তার ২১ টি প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

পথে পথে রোজাদারদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের ২য় সিজন শুরু

নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন আপনিও

ঢাকায় ২০২৬ সালের মুনলাইট ফেস্টিভ্যাল শুরু

গাকৃবির কৃষি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি