হোম > বাণিজ্য > কর্পোরেট

ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের ২য় সিজন শুরু

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএলের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের দ্বিতীয় সিজন শুরু করেছে।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিশন এম্পোরিয়ামের ক্রেতারা উমরাহ পালনের সুযোগ পাবেন। ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে সর্বনিম্ন ৫,০০০ টাকার পণ্য কিনলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। সেখান থেকে প্রতি সপ্তাহে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে উমরাহ পালনের খরচের সমমূল্যের পুরস্কার।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “এই ক্যাম্পেইনটির মাধ্যমে ভিশন এম্পোরিয়াম তার গ্রাহকদের জীবনকে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, উমরাহ কাফেলা অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে এবং তাদের উমরাহ পালনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে”।

এর আগে ২০২৫ সালে ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের প্রথম সিজনে ২০ জন ভাগ্যবান ক্রেতা উমরাহ পালনের সুযোগ পান। তাদের বিমান ভাড়া, থাকা, খাওয়াসহ প্রয়োজনীয় খরচ বহন করেছিল ‘ভিশন এম্পোরিয়াম’।

ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার শামসুজ্জামান নয়ন বলেন, “প্রথম বছরের ধারাবাহিকতায় আমরা এবার ‘উমরাহ কাফেলা অফার’ সিজন-২ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছে যেতে চাই। আশা করছি, গতবারের মতো এবারও এই অফারটি আমাদের ক্রেতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি করবে।”

অনুষ্ঠানে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

পথে পথে রোজাদারদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন আপনিও

ঢাকায় ২০২৬ সালের মুনলাইট ফেস্টিভ্যাল শুরু

গাকৃবির কৃষি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা