হোম > বাণিজ্য > কর্পোরেট

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

আমার দেশ অনলাইন

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আরইবির ব্রিগেডিয়ার সবিহউদ্দীন আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। সভায় বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজও উপস্থিত ছিলেন।

সভায় আরইবির পক্ষ থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয়। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। এ বিষয়ে তিনি চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি বলেন, এ প্রতিষ্ঠানকে দুর্বল করার কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না; বরং মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে একে আরও শক্তিশালী করা হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে আরইবি ও এর অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতিগুলো যেভাবে কাজ করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সভায় সচিব ফারজানা মমতাজ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। তিনি ঝড়-বৃষ্টির পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের জন্য লাইনে ফল্ট লোকেটর স্থাপন, সিস্টেম লস কমাতে বিতরণ লাইনের দৈর্ঘ্য কমানো এবং জ্বালানি সাশ্রয়ে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সোলার পাম্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে নতুন প্রকল্পের প্রস্তাব বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশনা দেন।

শেষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন ২ জন

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এনরুট ইন্টারন্যাশনালের চুক্তি

হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন অধ্যাপক কামরুন নাহার হারুনের

বিএমইউতে ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালু

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল: ভূমি প্রতিমন্ত্রী

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষ ৪০১-৪৭৫ এ গাকৃবি

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বুয়েট