হোম > বাণিজ্য > কর্পোরেট

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

সিটি ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সম্প্রতি ঢাকার তিতাস গ্যাস ভবনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তিতাস গ্যাসের ইউটিলিটি বিল সংগ্রহ সেবা প্রদান করবে।

সিটি ব্যাংক পিএলসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংক পিএলসি’র হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

জাইকার সহায়তায় কৃষিভিত্তিক শিল্পে ১২৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

রাজধানীর সূত্রাপুরে 'ফ্রাই বাকেট'এর নতুন শোরুম চালু

জাইকার খাদ্য প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তাদের ১২৫ কোটি টাকা ঋণ

উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন ২ জন

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এনরুট ইন্টারন্যাশনালের চুক্তি