হোম > বাণিজ্য > অর্থনীতি

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি চুক্তি হতে পারে-এমন আশার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

তবে তেলের দামের এই পতন ছিল সীমিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কিছু মন্তব্যের পর দামের পতন ত্বরান্বিত হতে পারেনি।

ভ্যান্স জানিয়েছেন, দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছালেও এখনো কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি।

শুক্রবার দেখা যায়, আগামী জুলাই মাসে সরবরাহের জন্য আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৩৫ সেন্ট বা ০.৩৭ শতাংশ কমে ৯৩.৩৬ ডলারে নেমেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা ০.৭১ শতাংশ কমে ৮৮.২৭ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া আগামী আগস্ট মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দামও ব্যারেল প্রতি ৪৬ সেন্ট বা ০.৫০ শতাংশ হ্রাস পেয়ে ৯২.২৪ ডলারে নেমে এসেছে।

সূত্র: আল-জাজিরা

এএম

১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করল ইনভেস্ট বাংলাদেশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

২০৩০ সালের মধ্যে চার কোটি মানুষকে সর্বজনীন পেনশন স্কিমে আনা হবে

মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ

সরকারি কোম্পানির কর্মীরা আসছেন ‘প্রগতি’ পেনশন স্কিমে

অর্থনৈতিক নীতি ও সূচক সমন্বয়ের উদ্যোগ

এডিপি বাস্তবায়নে দুর্বল স্বাস্থ্য খাতের ব্যয়বহুল দুই প্রকল্প

বাংলাদেশের ঋণমান ইতিবাচক করেছে মুডিস রেটিং

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ