হোম > বাণিজ্য > অর্থনীতি

ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে

ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সেমিনারে বক্তারা

অর্থনৈতিক রিপোর্টার

ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাট পরামর্শকরা। শনিবার (২৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তারা।

ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নুরুল আজহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম।

বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও মুসক আপিল বিভাগের সদস্য একেএম মাহবুবুর রহমান, আইসিএবির ঢাকা রিজিনাল কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান, আইসিএবির প্রেসিডেন্ট সিজিএ মুহাম্মদ মামুন উর রশিদ।

এ সময় বক্তারা বলেন, চলতি অর্থবছরে প্রায় সাত লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তার প্রায় ছয় লাখ কোটিরও বেশি আদায় হবে ভ্যাট ও ট্যাক্স থেকে। এজন্য এ খাত সংশ্লিষ্টদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বর্তমানে ভ্যাট পরামর্শক পরীক্ষার সিলেবাসে বেশকিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা আছে, যা ভ্যাটের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না।

এজন্য ভ্যাট পরামর্শক পরীক্ষায় শুধু সংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা জরুরি।

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঐতিহ্য হারাচ্ছে বাগেরহাটের ষাটগম্বুজ

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি ভয়াবহ হবে: মামুনুল হক

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নষ্ট আম দিয়ে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির জুস

অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের তালিকা দীর্ঘ করছেন ট্রাম্প