হোম > বাণিজ্য > অর্থনীতি

রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

অর্থনৈতিক রিপোর্টার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের প্রণীত আগামী অর্থবছরের মিডিয়াম-টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ২৬ দশমিক ৯০ বিলিয়ন নেমে আসে। তবে পরবর্তীকালে রিজার্ভ স্থিতিশীল হতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছর শেষে তা ৩১ দশমিক ১৭ বিলিয়ন ডলার হয়।

এতে বলা হয়েছে, মধ্যমেয়াদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পাবে। ২০২৬-২৭ অর্থবছরে ৪১ দশমিক ০১ বিলিয়ন, ২০২৭-২৮ অর্থবছরে ৫০ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং ২০২৮-২৯ অর্থবছরে ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।

নথিতে বলা হয়েছে, ওই সময় রিজার্ভ দিয়ে প্রায় ৫ দশমিক ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে, যা আন্তর্জাতিকভাবে প্রচলিত ছয় মাসের পর্যাপ্ততার মানদণ্ডের কাছাকাছি। এই প্রক্ষেপণ করা হয়েছে শক্তিশালী প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধি এবং সতর্ক বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে।

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে