হোম > বাণিজ্য > অর্থনীতি

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা রয়েছে

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে তৈরি পোশাক শিল্প ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা রয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এতথ্য জানা গেছে।

রাজধানীসহ কয়েকটি সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও অস্থায়ী বুথে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

অন্যদিকে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) জানিয়েছে, কোরবানির পশুর হাটের সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে কোরবানির পশুর ক্রেতা ও ব্যবসায়ীরা যেন তাদের পশু ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা প্রদান জরুরি।

এছাড়া ২৬ মে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময় সূচি অনুযায়ী চলবে।

তাছাড়া তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। আর গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এদিন বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে। আর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি পাবেন।

এমবি

মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ঢাকার বস্তিবাসীদের জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নেপালে বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয়

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান