হোম > বাণিজ্য > অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে।

শুক্রবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সবশেষ লেনদেনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৫৮ শতাংশ বা ২.৪৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৯৭.২৬ ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পরই তেলের বাজারে এই অস্থিরতা শুরু হয়।

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রথমে তাদের দুটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পরবর্তীতে ইরানের উপকূলীয় বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বজায় থাকলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের দাম আরো বাড়তে পারে।

সূত্র: আলজাজিরা

এএম

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার