হোম > বাণিজ্য > অর্থনীতি

কীটনাশক পণ্য উৎপাদনে লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছে বামা

অর্থনৈতিক রিপোর্টার

কীটনাশক পণ্য উৎপদনের ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)। বামার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ৫ শতাংশ শুল্ক দিয়ে কীটনাশক পণ্য আমদানি করা যায়। অথচ উৎপাদনের ক্ষেত্রে সব মিলিয়ে কাঁচামাল আমদানিতে ৫৮ শতাংশ কর দিতে হয়। করহারের এমন পার্থক্যকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে লেভেল ফিল্ড তৈরি করার জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।

মঙ্গলবার রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বামার প্রেসিডেন্ট কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, দেশে কীটনাশক পণ্য উৎপাদনে এ শুল্ক বড় ধরনের বাধা হিসাবে কাজ করছে। বাংলাদেশ কীটনাশকের বিদেশি পণ্যের বাজারে পরিণত হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকারের দায়িত্বশীল পর্যায়ে বারবার বলা হলেও এর সমাধান মিলেছে না। অংশীজনদের নিয়ে এনবিআরের সঙ্গে এর আগে অনুষ্ঠিত বৈঠকে শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি।

অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে

কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের