হোম > বাণিজ্য > অর্থনীতি

বাজার নিয়ন্ত্রণে ৫ কোটি ব্যারেল তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: আল- জাজিরা

ইরান-ইসরাইল যুদ্ধ ও বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বাজার স্থিতিশীল করার বৈশ্বিক চুক্তির অংশ হিসেবে জরুরি মজুদ (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ) থেকে ৫ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিভিন্ন কোম্পানিকে ঋণ দিচ্ছে মার্কিন সরকার।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ (ডিওই) জানিয়েছে, এই তেল এক্সন মবিল, ট্রাফিগুরা ও ম্যারাথন পেট্রোলিয়ামের মতো নয়টি বড় জ্বালানি সংস্থাকে সরবরাহ করা হচ্ছে। গত মাসেও একইভাবে ৯ কোটি ২৫ লাখ ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়েছিল ডিওই। তবে ওই সময় কোম্পানিগুলো বরাদ্দকৃত তেলের মাত্র ৫৮ শতাংশ গ্রহণ করেছিল।

বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় মার্কিন জ্বালানি বিভাগ ১ কোটি ৭২ লাখ ব্যারেল তেল ছাড়ার যে বৃহৎ পরিকল্পনা নিয়েছে, এবারের ঋণ প্রদান সেই কৌশলেরই অংশ। মূলত ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের ফলে তেলের বাজারে যে বিরূপ প্রভাব পড়েছে, তা কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সূত্র: আলজাজিরা

এএম

অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে

কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের