হোম > বাণিজ্য > অর্থনীতি

শুক্রবার বেলা ৫টা পর্যন্ত ই-ভ্যাট সেবা বন্ধ থাকবে

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের জন্য শুক্রবার (৩ জুলাই) বেলা ৫টা পর্যন্ত সার্ভার ডাউন থাকবে। ফলে এ সময় পর্যন্ত সিস্টেমে কোনো ধরনের তথ্য আপলোড করা যাবে না। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম শুরু হয়েছে এবং শুক্রবার বেলা ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রযুক্তিগত পরিবর্তনের কাজ সম্পন্ন করার জন্য ই-ভ্যাট সিস্টেমের সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিস্টেম আপগ্রেডেশনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে— মূসক-৯.১ ফরমের উন্নয়ন। ধারা ২০(২)-এর অধীনে 'রিভার্স চার্জ' ইনপুট করার জন্য নোট ১৫-এ নতুন অপশন যোগ হচ্ছে। বিওই ডেটার নাম পরিবর্তন করে ইনপুট এগেইনস্ট বিল অব এন্ট্রি করা হচ্ছে এবং সিস্টেমের নাম আইভ্যাট থেকে ইভ্যাটে রূপান্তর করা হচ্ছে ।

ডিডিও ফাংশন এবং মাস্টার ডাটা লিস্ট ফাংশন উন্নত করা হচ্ছে, যার মধ্যে ভ্যাট অফিসের নতুন অধিক্ষেত্র ম্যাপিং এবং ইস্যু ও এক্সপায়ার ডেট-সংক্রান্ত সার্চ ক্রাইটেরিয়া আপডেট অন্তর্ভুক্ত রয়েছে।

যারা এপিএলের মাধ্যমে রিটার্ন দাখিল করেন, তাদের জন্য রিটার্ন সাবমিশন এপিএলএবং ভ্যাট সফটওয়্যারের বিওই ডেটা প্রসেসিং-সংক্রান্ত এপিএল উন্নত করা হচ্ছে।

এমবি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

১০ বছর বয়স কমিয়ে চাকরি নিয়েছেন কলেজের অফিস সহায়ক

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু