হোম > বাণিজ্য > অর্থনীতি

শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পাচ্ছেন নতুন নোট, বঞ্চিত সাধারণ মানুষ

অর্থনৈতিক রিপোর্টার

এবারের ঈদে নতুন টাকার নোট বাজারে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নোট দেওয়া হচ্ছে। সম্প্রতি নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নোট দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি অভ্যন্তরীণ আদেশ জারি করেছে। গতকাল রোববার থেকে কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন। এ নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রতি বছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ১৫-২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে। গত ঈদে মাত্র ৫০০ কোটি টাকা ছাড়া হয়। কিন্তু এবার কোনো টাকা ছাড়া হবে না বলে ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ঈদে সাধারণ মানুষ নতুন নোট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা কে কত টাকার নতুন নোট নিতে পারবেন, তা নিয়ে ৩ মার্চ অফিস আদেশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশ অনুসারে, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত চাহিদা অনুসারে নতুন নোট নিতে পারবেন কর্মকর্তা–কর্মচারীরা।

অনেক কর্মকর্তা–কর্মচারী বেতন–ভাতার চেয়ে বেশি নতুন নোট নিতে পারবেন। অনেকে মনে করেন, এই নতুন নোট অবৈধ উপায়ে লেনদেনের মাধ্যমে ফুটপাতের নতুন নোট ও ছেঁড়া টাকার ব্যবসায়ীদের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ক্যাশলেস উদ্যোগ নিয়েছে কিন্তু নিজেদের কর্মকর্তাদের জন্য ঠিকই নতুন নোট দেওয়া হচ্ছে। এতে ক্যাশলেস নিয়ে প্রশ্ন থেকে যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়া থেকে বাংলাদেশ ব্যাংক সরে এসেছে। তাই এবার ঈদের আগে নতুন টাকা ছাড়া হবে না।

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচির অঙ্গীকার ইউএনডিপির

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিল সরকার

আকু বিল ১৩৭ কোটি ডলার পরিশোধ

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা চাপের মধ্যে রয়েছে

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়

নতুন চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনীতি

শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বাজেট প্রস্তাব এফবিসিসিআই এর কাছে পাঠানোর অনুরোধ