হোম > বাণিজ্য > অর্থনীতি

আকু বিল ১৩৭ কোটি ডলার পরিশোধ

অর্থনৈতিক রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৩৭ কোটি ডলার বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের বিল পরিশোধ করা হয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামে যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ‍মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে গত ৫ মার্চ শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। কারণ রিজার্ভ থেকে এ দায় শোধ করা হয়।

গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকুতে পরিশোধ করা হয়েছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত–আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ড প্রকল্পে ভুল সংশোধনের পর বাস্তবায়ন হবে

কাস্টমসে ঘুষ-দুর্নীতি বন্ধের আহ্বান ব্যবসায়ী নেতাদের

বৃহত্তম অর্থনীতির শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেল ভারত

রাষ্ট্রায়ত্ত চিনিকলের উৎপাদন কমেছে, লক্ষ্যমাত্রা অধরা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার