হোম > বাণিজ্য > অর্থনীতি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচির অঙ্গীকার ইউএনডিপির

অর্থনৈতিক রিপোর্টার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার। ছবি: আমার দেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠকে ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের দক্ষ ট্রেড নেগোসিয়েটর তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপির সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনার মাধ্যমে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে ইউএনডিপি কাজ করতে প্রস্তুত।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান এবং ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

লিড নিউজ: কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

উজানের ঢলে বাঁধ ভেঙে হবিগঞ্জের ২০ গ্রাম প্লাবিত

সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া যুবকের লাশ মিলল নির্জন সড়কে

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার চাঁই-শিল্প

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার