হোম > বাণিজ্য > অর্থনীতি

তিন বছরে সর্বোচ্চ খাদ্যের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

এফএও জানায়, এপ্রিল মাসে তাদের খাদ্য মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের পর এটিই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

সংস্থাটির মতে, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় জৈব জ্বালানি (বায়োফুয়েল) শিল্পে বীজ তেলের চাহিদা বেড়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বীজ তেল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় এর দাম আরো বাড়ছে।

যুদ্ধের কারণে সারের দাম বেড়ে যাওয়ায় গমের দামও ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারের উচ্চমূল্যের কারণে কৃষকেরা কম সার প্রয়োজন হয় এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন বলে সতর্ক করেছে এফএও। এমনটা হলে গমের সরবরাহ কমে গিয়ে ভবিষ্যতে এর দাম আরো বেড়ে যেতে পারে।

সূত্র: আলজাজিরা

এএম

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে