হোম > বাণিজ্য > অর্থনীতি

স্বর্ণ বিক্রিতে কমছে গেইন ট্যাক্স

আমার দেশ অনলাইন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী ব্যক্তিগত পর্যায়ে স্বর্ণ বিক্রির ওপর মূলধনি মুনাফা কর বা গেইন ট্যাক্স কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে এ করহার ছিল ১৫ শতাংশ। নতুন সিদ্ধান্তের ফলে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে করের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণ বা স্বর্ণালংকার বিক্রি করে যে মুনাফা হবে, তার ওপর ৫ শতাংশ হারে কর দিতে হবে।

কর হিসাবের ক্ষেত্রে স্বর্ণের বর্তমান বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বা অর্জনমূল্য বাদ দেওয়ার পর যে মুনাফা থাকবে, শুধু সেই অংশের ওপর গেইন ট্যাক্স প্রযোজ্য হবে।

এ ছাড়া স্বর্ণ ব্যবসায়ীদের জন্যও কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে সহজ করা, অঘোষিত সম্পদ বৈধ করার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং কর ফাইলে অতিরিক্ত স্বর্ণ দেখানোর প্রবণতা কমানোই এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য।

নতুন করহার কার্যকর হলে ব্যক্তিগত পর্যায়ে স্বর্ণ বিক্রি ও ব্যবসায়িক লেনদেনে আরও স্বচ্ছতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসআর

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও