হোম > বাণিজ্য > অর্থনীতি

শেয়ারবাজারে মূলধনী আয় আবারও করমুক্ত করার প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর এসেছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। শেয়ারবাজারে মূলধনী আয়ের ওপর বর্তমানে বিদ্যমান ১৫ শতাংশ কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সংসদে প্রস্তাবটি পাস হলে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন থেকে অর্জিত মূলধনী আয়ের ওপর সাধারণ বিনিয়োগকারীদের আর কোনো আয়কর দিতে হবে না।

বর্তমানে আয়কর আইন, ২০২৩-এর সপ্তম তফসিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে ব্যক্তি করদাতার অর্জিত মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের বিধান রয়েছে। তবে নতুন বাজেটে এ বিধান বিলুপ্ত করার প্রস্তাব আনা হয়েছে।

প্রস্তাবটি জাতীয় সংসদে অনুমোদিত হলে শেয়ারবাজারে লেনদেন থেকে অর্জিত মূলধনী মুনাফা সম্পূর্ণ করমুক্ত হবে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

এমএমআর

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা