হোম > বাণিজ্য > অর্থনীতি

ঈদের আগে শনিবার শেয়ারবাজারে লেনদেন হবে

অর্থনৈতিক রিপোর্টার

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণত শনিবার দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। তবে ঈদুল আযহা উপলক্ষ্যে টানা সাতদিন বন্ধ থাকার কারণে আগামী শনিবার লেনদেন চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ।

আজ সোমবার ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার লেনদেন চালুর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) সাধারণ কর্মদিবস হিসেবে অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শনিবার লেনদেন চালু থাকবে বলে আমার দেশকে জানান স্টক এক্সচেঞ্জের এজিএম ফয়সাল হুদা। তিনি বলেন, ডিএসইর মতো সিএসইতেও শনিবার লেনদেন ও অফিস খোলা থাকবে।

ডিএসইর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে আজ জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে এবং আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা