হোম > বাণিজ্য > অর্থনীতি

দেশি-বিদেশি ঋণের শঙ্কা থেকে মুক্ত করা সরকারের লক্ষ্য

প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অনেকের মনে নানা উদ্বেগ, উৎকন্ঠা, শংকা রয়েছে যে সরকার মনে হয় আগের কায়দায় দেশি উৎস থেকে ঋণ নিবে অথবা বৈদেশিক ঋণের পাহাড় গড়বে। আমাদের লক্ষ্য এ ধরনের শংকা থেকে মুক্ত করা।

আর এ জন্য সরকার রাজস্ব আহরণে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। অতীতের যে কোন সময়ের তুলনায় আগামীতে সরকারের রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে এবং এ লক্ষ্যে এনবিআরের টাস্কফোর্স কাজ করছে।

রোববার রাজস্ব আদায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কর-জিডিপির দিক থেকে বাংলাদেশ তলানীর মধ্যে রয়েছে। বর্তমানে এটি ৭ শতাংশেরও নীচে। এমন কর-জিডিপি দিয়ে দেশের অর্থনীতি এগুতে পারে না।

আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে কর-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করা এবং পরবর্তীতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে সেটিকে ১৫ শতাংশে নিয়ে যাওয়া।

আওয়ামী সরকারের আমলে দেশের অর্থনীতিকে ধসিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু তাই রাজস্বের যে হিসাব দেওয়া হয়েছে সেখানেও অনেক ফাঁকি ঝুঁকি রয়েছে। অনেক গোজামিলের হিসাব দেখানো হয়েছে। আয় দেখানো হলেও বাস্তবে তা হয়নি।

বর্তমান সরকার রাজস্বের প্রকৃত হিসাব দেখার জন্য জন্য এখন থেকে আইবাস+++এর হিসাব অনুসরণ করছে। এরমাধ্যমে যে কোন সময় সরকারের রাজস্ব আহরণের সঠিক তথ্য জানা যাবে।

রাজস্ব আহরণ বৃদ্ধিতে কর অব্যাহতি সংস্কৃতি থেকে বের হয়ে পারফরমান্স বেইসড কর সুবিধা, কর ফাঁকি ও কর জালিয়াতি রোধে কাজ করবে বলে জানান তিনি।

পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নে ১০ দাবি

৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

টানা ৭ বার কমার পর বাড়ল স্বর্ণের দাম

জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ৯০ টাকা

কৃষিই হবে অর্থনীতির মূল চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানে আইএমফের সঙ্গে আলোচনা

২২ দিনের জ্বালানি নিশ্চিত, নতুন করে আনা হচ্ছে আরও তেল

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমছে কেন, আরও কি কমবে

অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে

প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ, তবে পুরোটা ব্যবহারযোগ্য নয়