হোম > বাণিজ্য > অর্থনীতি

১ জুলাই থেকে সব রাজস্বপ্রাপ্তি এ-চালানে ট্রেজারি অ্যাকাউন্টে জমা দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার

আগামী ১ জুলাই থেকে সব সরকারি রাজস্ব ও প্রাপ্তি বাধ্যতামূলকভাবে এ-চালানের মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা দিতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকে থাকা সরকারি হিসাবের সব অর্থ আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, কোনো দপ্তর বিকল্প পদ্ধতি চালু রাখলে তা অবিলম্বে বাতিল করতে হবে। সরকারি নগদ অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রিয়েল-টাইমে সরকারি অর্থ জমা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ব্যাংকের মাধ্যমে ম্যানুয়াল চালানে টাকা জমা নেওয়া হলেও এতে সরকারের প্রকৃত নগদ অবস্থান নিরূপণ কঠিন হয়ে উঠেছে।

অপরদিকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবগুলোতে জমা হওয়া অর্থ সরকারের প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছিল না।

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিল সরকার