হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারে। বড় পতন হয়েছে স্বর্ণের। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ হয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৬ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৩৫ দফা।

এমবি

কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে কৃষি সচিবের শোক

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

মাদক মামলার আসামিকে বিদেশে যেতে সহায়তার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে

শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদীদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়তে হবে: ডাকসু

ডাকসু হেলথ ক্যাম্পে প্রথম দিনেই সেবা নিলেন ৩ হাজার শিক্ষার্থী

বিদেশি মদসহ কৃষক দলের দুই নেতা গ্রেপ্তার

বাণিজ্যিক সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: নেজামে ইসলাম পার্টি

ক্রীড়া প্রতিযোগিতার নামে সমিতির মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি