হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে দেশটি থেকে ৬১ হাজার টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স ২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে।

উল্লেখ্য, জি টু জি ০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি ০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় কম-বেশি ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

অর্থকষ্টেও থামেনি ফাতেমার স্বপ্ন, ৫ লাখ টাকার সহায়তায় চিকিৎসক হওয়ার পথে

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

কুমিল্লায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন, ভারতকে বিচারের আওতায় আনার আহ্বান যুক্তরাষ্ট্রের

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে?

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষ, ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত

ভারতের রাফাল ধ্বংসকারী যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ