হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

এলপি গ্যাস আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

আমার দেশ অনলাইন

দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতের আমদানির জন্য এলসি মার্জিনসহ কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশ বর্ণিত বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঊর্ধ্বসীমা কত হবে, সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী সংগঠনগুলোর

প্রধান আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি নিম্নমুখী

ইইউয়ে রপ্তানির শীর্ষ ১০ দেশের মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের

দুর্দশায় শিল্প খাত, প্রতিযোগিতা হারাচ্ছে বাংলাদেশের পণ্য

ইউরোপে তিন মাসে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ