হোম > বাণিজ্য > শিল্প

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি, জামালপুর

ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন কার্যক্রম চালু হয়।

কারখানা সূত্র জানিয়েছে, বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ৭৫ শতাংশ সক্ষমতায় যমুনা ইউরিয়া উৎপাদনে যাচ্ছে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়েই উৎপাদন শুরু করা হয়েছে। কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ জানুয়ারি গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয়। এতে করে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিনবাজারে বাণিজ্যমন্ত্রী

ফরিদপুরে জুট মিলে সোলার স্থাপনকাজের উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দুর্বল শিল্পকারখানায় দ্রুত অর্থায়নের আহ্বান ব্যবসায়ীদের

স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

অবশেষে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা

স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে