হোম > বাণিজ্য > শিল্প

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা।

এর আগে গত ২৮ মার্চ বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। সেই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

মিনি ট্রাকও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের কেন্দ্র হচ্ছে ওয়াখান করিডর