হোম > বাণিজ্য > শিল্প

জ্বালানি সংকটে পোশাক উৎপাদন ৩৫% কম হচ্ছে

মেহেদী হাসান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদে নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান দেশের তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় একজন উদ্যোক্তা। দেশের পোশাকশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে আমার দেশ-এর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী হাসান।

আমার দেশ : পোশাক খাতে সবচেয়ে বড় তিনটি সমস্যা কী কী? কোনটি দ্রুত সমাধান সবচেয়ে জরুরি?

মাহমুদ হাসান খান : এক নম্বর সমস্যা জ্বালানি, দুই নম্বর উচ্চ সুদের হার এবং তিন নম্বর সমস্যা হলো পলিসি পরিবর্তন। প্রতিনিয়ত পলিসি পরিবর্তনের কারণে খুব সমস্যায় পড়তে হচ্ছে। তবে সবার আগে জ্বালানি সমস্যার সমাধান করতে হবে। জ্বালানির জন্য তো আমরা উৎপাদনই ঠিকমতো করতে পারছি না।

আমার দেশ : প্রধান পোশাক রপ্তানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ, পোশাকের চাহিদা ও ক্রেতাদের আচরণে কী ধরনের পরিবর্তন দেখছেন?

মাহমুদ হাসান খান : রাশিয়া-ইউক্রেন এবং আমেরিকা-ইরান যুদ্ধের কারণে ওদের দেশের লোকজনের ক্রয়ক্ষমতা দিনদিন কমছে। জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ায় তারা সেখানে খরচ করতে বাধ্য হচ্ছে। এছাড়া তাদের মুদ্রাস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমে গেছে। ফলে তারা প্রয়োজনীয় দ্রব্যগুলোই প্রথমে কিনছে। অর্থাৎ তাদের খাদ্য, তেলসহ অন্যান্য খরচ করার পরে পোশাক কিনছে। তারা পোশাকের জন্য খরচ কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। এজন্য অর্ডার কমে যাচ্ছে।

আমার দেশ : উৎপাদন ব্যয় বাড়লে আন্তর্জাতিক ক্রেতারা কি পোশাকের দাম বাড়াতে আগ্রহী হয়? এই কস্ট প্রাইস নিয়ে কারখানাগুলো কতটা চাপের মধ্যে আছে?

মাহমুদ হাসান খান : আন্তর্জাতিক ক্রেতারা দাম বাড়াবে না। এটা নির্ভর করে আন্তর্জাতিক অবস্থার ওপরে। আমাদের চেয়ে যদি কম পয়সায় কেউ দেয় (যেমনÑভারত, কম্বোডিয়া, পাকিস্তান, চীন), তাহলে আমাদের কাছ থেকে কেন বেশি দামে কিনবে? কোনো কারণ তো নেই। একটা বায়ার হিসাব করে তার ল্যান্ডেড কস্ট। ল্যান্ডেড কস্ট মানে—যে মূল্যে পণ্য কিনবে, তার সঙ্গে আমদানি শুল্কসহ সবকিছু যোগ করে ল্যান্ডেড হয়। এটা নিয়ে আমরা খুব চাপে আছি।

আমার দেশ : এই ক্ষেত্রে বিজিএমইএ কী কী কৌশল অবলম্বন করছে?

মাহমুদ হাসান খান : বিজিএমইএ সরকারকে বলেছে ইন্টারেস্ট রেট কমানোর জন্য অথবা রেট যদি কমানো না যায়, তাহলে যেন লো কস্ট ফান্ড দেওয়া হয়। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমস্যার স্থায়ী সমাধান করার জন্য সর্বনিম্ন দুই বছর লাগবে বলে সরকারের থেকে বলা হয়েছে।

আমার দেশ : এই দুই বছরে কি বাংলাদেশ মার্কেট হারাবে?

মাহমুদ হাসান খান : হারাতেই পারে।

আমার দেশ : তাহলে তো রপ্তানি আয়ে অনেক ভাটা পড়বে। এই ক্ষতি কীভাবে পোষানো হবে?

মাহমুদ হাসান খান : আমাদের বিভিন্ন ধরনের যে খরচ আছে, সেগুলো কমানোর চেষ্টা করছি। এছাড়া আমরা অতিরিক্ত জ্বালানি খরচ কমানোর চেষ্টা করছি। সরকারকেও বলতে চাই, আমাদের জ্বালানি খরচের বিষয়টি যেন বিবেচনায় রাখে।

আমার দেশ : বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? পণ্য বৈচিত্র্য, লিড টাইম, অবকাঠামো নাকি বাণিজ্য নীতি?

মাহমুদ হাসান খান : পণ্যের বৈচিত্র্য একটা বড় ইস্যু। তবে অবকাঠামো, বাণিজ্যনীতিসহ সবগুলোতেই আমাদের কিছু না কিছু সমস্যা আছে। সবচেয়ে বেশি সমস্যা আসলে অবকাঠামোতে।

আমার দেশ : গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কী পরিমাণ ক্ষতি হচ্ছে?

মাহমুদ হাসান খান : গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ উৎপাদন কম হচ্ছে। উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে আমরা অতিরিক্ত কর্মঘণ্টা ব্যবহার করছি। স্বাভাবিকভাবে যদি গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ভালো থাকে, তাহলে আমরা ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করি। এখন আমাদের কাজ করতে হচ্ছে ১২ থেকে ১৩ ঘণ্টা। এতে করে আমরা নন-কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছি এবং আমাদের ব্যবসার খরচ বাড়ছে। এটা আমাদের করতেই হবে, তা না হলে তো অর্ডার বাতিল হয়ে যাবে।

আমার দেশ : কারখানা থেকে বিদেশি ক্রেতার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত কোথায় সবচেয়ে বেশি সময় নষ্ট হয়?

মাহমুদ হাসান খান : ভৌগোলিক কারণেই আমাদের লিড টাইম বেশি। যেমনÑআমাদের শিপমেন্ট করতে হয় সিঙ্গাপুর, কলম্বো অথবা মালয়েশিয়া হয়ে, যেটা ভারত, ভিয়েতনাম বা চীনকে করতে হয় না। কারণ তাদের গভীর সমুদ্রবন্দর আছে। তবে আমরা শুনছি, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্রবন্দর হবে। এটা চালু হলে আমাদের এই লিড টাইমটা কমে যাবে।

ডিগ্রি আছে, চাকরি নেই: ভারতের তরুণদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরাইলি হামলা, উত্তেজনা বাড়ার শঙ্কা

দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

গাজায় ইসরাইলি অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ানোর ইঙ্গিত কুশনারের

উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

পাঁচ বছরে রাবির চার শিক্ষক ও এক চিকিৎসক চাকরিচ্যুত

হামে মারা যাওয়া ৮২ শতাংশ শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি

সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে নতুন আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’

লুট হওয়া অস্ত্র-গুলিসহ ছোট নিশান গ্রেপ্তার

বিয়ে করলেন সেই প্রবাসী, খাবারে পেলেন আস্ত খাসি