হোম > বাণিজ্য > শিল্প

স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে

আমার দেশ অনলাইন

আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমলো। স্বর্ণের দামে ২ শতাংশের বেশি পতন হয়। ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় বসা নিয়ে পরস্পরবিরোধী বার্তার মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়ে বিনিয়োগকারীরা সতর্ক ।

মঙ্গলবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩৯৬ দশমিক ৭৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা এর আগে গত ২৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।

আগামী এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪০ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।

ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, সবকিছুই এখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধে জড়িত দেশগুলো সার্বিকভাবে একই ধরনের বার্তা দিচ্ছে না। তাই আমরা দেখছি, বাজারগুলো এখন অস্থির অবস্থার মধ্যে রয়েছে। খবর রয়টার্সের।

ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৮ শতাংশ কমেছে। প্রতি আউন্স স্পট রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৪১ দশমিক ৬৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৯৫ দশমিক ২৫ ডলারে নেমেছে।

যে কারণে দুই-তিন দিনেই শেষ হচ্ছে টেস্ট

লর্ডসে হারছে পাকিস্তান

টেস্টে ‘নো বল’ ঠেকাতে গাভাস্কারের অভিনব প্রস্তাব

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক

শিক্ষায় চীনের মডেল অনুসরণে আগ্রহ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী

শিক্ষক পেটানোর অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

রাজবাড়ীতে মার্কেটে নারী ব্যবসায়ীকে মারধরের ঘটনায় যা জানা গেল

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, যান চলাচল বন্ধ

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন