হোম > রাজধানী

‘ম্যারেজ সংস্থার’ আড়ালে নারীদের সর্বনাশ করা মুফতি কাসেমী গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন কাসেমী।

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ করেছিলেন এক নারী। গত ১৬ অক্টোবর বিকালে ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ