হোম > রাজধানী

রাজধানীতে ৮ বছরের শিশু হত্যা, প্রতিবেশী পলাতক

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে বাসায় একা থাকা অবস্থায় রামিসা (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার মিরপুর-১১ নম্বর সেকশন বি ব্লকের মিল্লাত ক্যাম্পসংলগ্ন ৭ নম্বর রোডের একটি বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা (৩২) সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময়ে শিশুটিকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিল না বলে জানিয়েছে পুলিশ।

নিহত রামিসা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামের রিকশা মিস্ত্রি হান্নান ও পারভিন দম্পতির মেয়ে।

এ ঘটনায় সন্দেহভাজন সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ১২ ইউনিট ও দেড়শ কর্মী

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম

বাসায় নারীর চার টুকরো লাশ, স্বামী আটক

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসনসহ ওলামা-মাশায়েখের পাঁচ দাবি

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার