হোম > রাজধানী

ডেমরায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার মামাকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং ক্যাশবাক্স থেকে নগদ অর্থ লুটের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ৭০ নং ওয়ার্ডের পাইটি ওয়াসা মোড়ের মডেল স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডেমরা থানাধীন ৭০ নং ওয়ার্ডে পাইটি ওয়াসা মোড়ের মডেল স্কুলসংলগ্ন এলাকায় একটি ভ্যারাইটিজ স্টোর চালান শাহ আলম। দোকানের নিয়মিত ক্রেতা মনজু মাতবরের পরিবারের কাছে ৭ হাজার টাকা পাওনা ছিলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর রাতে মনজুর স্ত্রী জুলি আক্তারের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর মনজু মাতবর, তার স্ত্রী-সন্তানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে শাহ আলম ও তার মামা রমজান আলীকে মারধর করেন।

এতে শাহ আলমের ডান হাত ভেঙে যায় এবং রমজানের বুকের ডান পাশে ছিদ্র হয়ে গুরুতর জখম হন। হামলাকারীরা দোকানে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি ও ক্যাশবাক্স থেকে তিন লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী শাহ আলম (৪৩) চারজনের নাম উল্লেখসহ তিনজনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। আসামিরা হলেন- মনজু মাতবর (৪৮), তার দুই ছেলে হামিম (২৭) ও ইমতিয়াজ (২২), এবং স্ত্রী জুলি আক্তার (৪৫)। সবাই ডেমরার পাইটি পশ্চিমপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে ডেমরা থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ মুরাদ হাসান বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে তারা পলাতক রয়েছে।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন