হোম > রাজধানী

যৌথভাবে প্রথম রূপালী ও সোনালী

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন

আমার দেশ ডেস্ক

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩–২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার ঢাকার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রূপালী ব্যাংক পিএলসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এ সময় চিফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ উদ্ভাবন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের এই অর্জন ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও উদ্ভাবনী ধারাকে আরও এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির