হোম > রাজধানী

ঢামেক সার্জারি ওয়ার্ড থেকে ওষুধসহ চোর আটক

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের সার্জারি ২২০ নম্বর ওয়ার্ড এলাকায় থেকে ওষুধসহ মো. ফরহাদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতালে নিয়োজিত থাকা আনসার সদস্যরা। মঙ্গলবার দুপুরে দিকে আটক করে পরিচালকের রুমে নিয়ে যান।

আনসার প্লাটুন কমন্ডার (পিসি) মো. সেলিম জানান, আমাদের টহল টিম ডিউটি করার সময় এক ব্যক্তির চলাফেরা সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। পরে তাকে আটক করে নিয়ে আসলে তার কাছে থেকে (দুই) কোম্পানির ইঞ্জেকশনের ডিসটিল ওয়াটার ৪৮৮ পিস জব্দ করা হয়। তিনি আরও জানান,আটক ফরহাদের কাছে থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার স্ত্রীর ডেঙ্গু হয়েছে ও ফরহাদের পায়ে ব্যথা তার চিকিৎসার জন্য ২২০ নম্বর ওয়ার্ডের সুমন নামের এক স্টাফের কাছে আসেন।

পরে সুমনের সঙ্গে দেখা হয় ফরহাদের। সুমন বলে আপনি এখানে বসেন আমি আপনার চিকিৎসা ব্যবস্থা করে দিচ্ছি,পরে ফরহাদ ২২০ নম্বর ওয়ার্ডে বসলে কিছুক্ষণ পরে একটি লোক এসে সুমনের রেফারেন্সে ফরহাদকে এখানে কিছু মালামাল আছে আপনি একটু বাইরে দিয়ে আসেন। আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করছি এই বলে সুমন ভিতরে চলে যায়।

পরে আমাকে আনসার সদস্যরা মালসহ আমাকে নিয়ে আসে।তিনি বলেন আমরা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছি শাহবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেলে আসলে আমরা তাদের কাছে হস্তান্তর করব। আমিতো জানি না ভাই তারপরে মাল নিয়ে বের হওয়ার সময় আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে। তিনি আরও জানান,আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাজাহানের ছেলে। বর্তমানে লালবাগ কেল্লার মোড় এলাকায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,মেডিকেলের সার্জারি ওয়ার্ড এলাকা থেকে এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা । বিষয়টি আমাকে অবগত করলে আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানাই শাহবাগ থানার পুলিশ বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার