হোম > রাজধানী

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে মো. স্বাধীন মিয়াকে আজ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশিদ বলেন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল সোশ্যাল মিডিয়া মনিটরিং কালে ‘জাহিদ খান অল এক্সাম হেল্পার’ ফেসবুক আইডি থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার যেমন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (এটিও) পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদির ‘১০০% কমন অরিজিনাল কপি’ সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান শনাক্ত করে পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়।

সৈয়দ হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সে এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন