হোম > রাজধানী

মুক্তিযুদ্ধের পর গাছের পাতা খেয়েও থেকেছি: সুচন্দা

স্টাফ রিপোর্টার

শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের স্ত্রী, খ্যাতনামা অভিনেত্রী ও নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দা বলেছেন, মুক্তিযুদ্ধের পর তাদের পরিবার চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটিয়েছে। একসময় এমন অবস্থা হয়েছিল যে, গাছের পাতা খেয়েও থাকতে হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে চলচ্চিত্রকার জহির রায়হানের পুত্র তপু রায়হানের ঢাকা-১৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

সুচন্দা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর অনেক দিন না খেয়ে ছিলাম। খাবার কেনার মতো সম্পদ ছিল না। গাছের পাতা খেয়েও থেকেছি। ওই সময়টা আমাদের পরিবারের জন্য খুবই কষ্টের ছিল।’

নিজের সন্তান তপু রায়হানের শৈশবের স্মৃতি তুলে ধরে সুচন্দা বলেন, ‘আমি ওকে একরকম জামা কিনে দিতাম। তপু তখন বেলকনি দিয়ে নিচে থাকা পথশিশুদের সেই জামাগুলো ফেলে দিত। কোনো বন্ধুর কোনো জামা বা কোট ভালো লাগলে সেটাও খুলে দিয়ে দিত। এই বিষয়গুলো আমাকে আনন্দ দিত।’

তপু রাজনীতিতে আসায় সন্তুষ্টি প্রকাশ করে সুচন্দা বলেন, ‘তপু জহির রায়হানের সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চায়—এটাই সবচেয়ে বড় বিষয়। কে জিতল বা হারল, তা গুরুত্বপূর্ণ নয়। সে যদি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে, সেটাই আমাদের জন্য গর্বের। আমি ওর জন্য দোয়া করছি, যেন মানুষকে ভালোবাসার শক্তি নিয়ে এগিয়ে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পরিবারের সবাই তপুর এই সিদ্ধান্তে খুশি। আশা করি সাধারণ মানুষও তাকে সমর্থন দেবে, পাশে থাকবে।’

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ